6985

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে চান্দিনা আওয়ামী লীগের হাতে ১০০ মোমবাতি

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী তে একশত নেতাকর্মীর হাতে একশত মোমবাতি দিয়ে আলো জ্বালিয়ে ১০০ লেখা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় চান্দিনা উপজেলা সদরের পূর্ব বাজার সড়কে ওই কর্মসূচি পালন করা হয়। এতে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা এসময় বর্ণিল আতশবাঁজি ফুটিয়ে আনন্দ করেন।

ads

এর আগে দলীয় কার্যালয়ে চান্দিনা পৌর আওয়ামীলীগ সভাপতি আবদুল জলিল এর সভাপতিত্বে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী তুলে ধরে প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী। বিশেষ অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. রৌশন আলী মাস্টার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, চান্দিনা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, মোসাম্মৎ সাফিয়া আক্তার।

পৌর আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সুরুজ ভূইয়া কাউন্সিলর এর সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হেদায়েত উল্লাহ্, অধ্যাপক এনায়েত উল্লাহ্ ভূইয়া, উপজেলা আওয়ামীলীগ অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি কাউন্সিলর আখতার আহমেদ নাদিম, সংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাসুমুর রহমান মাসুদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াছিন আহমেদ অভি, সাধারণ সম্পাদক কাউছার আলম আপন, যুবলীগ নেতা মো. মিজানুর রহমান, মো. মনির হোসেন প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত