6982

দাউদকান্দি উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ‘ম্যুরাল’ উদ্বোধন

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ম্যুরাল’ উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল(অবঃ)সুবিদ আলী ভূইয়া আনুষ্ঠানিকভাবে এই ম্যুরালের উদ্বোধন করেন।

ads

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদের বাস্তবায়নে নান্দনিকতা ও স্থাপত্যশৈলীর ছোঁয়ায় টাইলস দিয়ে তৈরি এ ম্যুরালটি ইউএনও কার্যালয় মাঠে স্থাপন করা হয়েছে। বিশেষ দিনগুলোতে জাতির পিতার এই ম্যুরালে শ্রদ্ধা জানাতে ফুল দেয়ার ব্যবস্থায় এর সামনে রাখা হয়েছে বেদি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন, ইউএনও মোঃ কামরুল ইসলাম খান, সহকারী কমিশনার(ভূমি) মোঃ সেলিম শেখ, উপজেলা আ’লীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী, জেলা শ্রমিকলীগ সভাপতি ও প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব প্রমূখ।

ads
ad

পাঠকের মতামত