6677

দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে টেকসই উন্নয়নের বিকল্প নাই- চেয়ারম্যান টুটুল

স্টাফ রিপোর্টার: কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল বলেছেন-‘২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার জন্য কাজ যাচ্ছেন বর্তমান সরকার। দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে টেকসই উন্নয়নের বিকল্প নাই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে¡ সমৃদ্ধির পথে সারা দেশ। গ্রাম-শহর,পাড়া-মহল্লার সকল স্থানেই রাস্তা, কালভার্ট ও ব্রিজের কাজ হচ্ছে।’

মঙ্গলবার(১০মার্চ) আদর্শ সদর উপজেলার শাসনগাছার মহাজন বাড়ীর রাস্তা আরসিসি ঢালাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ads

তিনি আরো বলেন, সম্পদ তারই অর্জন করা উচিত যে রক্ষা করতে পারবে। রাস্তা মেরামত করার পর তা সংরক্ষনের দায়িত্ব পালন করতে হবে। বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে থমকে দেওয়া হয়েছিল। কিš‘ দমিয়ে রাখতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে¡ দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন কৃষকের ছেলে একদিন রাষ্ট্রের প্রথম শ্রেণির কর্মকর্তা হবে। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা দেশকে আজ বিশ্বের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। তিনি দেশের উন্নয়নের পাশাপাশি গরীর-দুঃখী সহ অসহায় মানুষের জন্য বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ও মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সহ ১৭ রকমের ভাতা চালু করেছেন।

এসময় আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মেদ নিয়াজ পাভেল, উপজেলার সার্ভেয়ার ওমর ফারুক, ৭নং ওয়ার্ড মেম্বার আজাদ রহমান। এসময় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত