হোমনায় “করোনা ভাইরাস” ও দুর্যোগ বিষয় নিয়ে আলোচনা
হোমনা প্রতিনিধি: বাংলাদেশে করোনা ভাইরাস সনাক্ত ও পরবর্তী ভয়াবহতা বিবেচনায় সরকারের নেয়া উদ্যোগের বিষয়ে কুমিল্লার হোমনায়ও সরকারি সকল কর্মসূচি সংক্ষিপ্ত করার সিদ্ধান্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা’র সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, ২৫ মার্চ ভয়াল কাল রাতের ইতিহাস ও ২৬ মার্চের মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। পরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যারী বের হয়। র্যালীটি উপজেলার প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে ফের উপজেরা পরিষদে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে অবহিতকরণ সভাসহ সংক্ষিপ্ত আকারে আরো দুটি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সভায় করোনা ভাইরাস সনাক্ত রোগীদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি বিশেষ ভিন্ন (আইসোলেটেড) বেড রাখা হয়েছে। এছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি দেশে ছাড়াও যে সব নাগরিক বিদেশ থেকে দেশে আসবে তাদের সম্পর্কে প্রশাসনকে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয় উক্ত সভায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কায়েস আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুছ ছালাম সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. ইসমাইল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকিরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।











