65853

কুমিল্লা হাই স্কুল অ্যাডহক কমিটির সভাপতি হলেন মোজাহিদ চৌধুরী

নিউজ ডেস্ক: কুমিল্লা হাই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. মোজাহিদ চৌধুরী। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪(১০) ধারার অনুমোদনক্রমে কুমিল্লা হাই স্কুলের জন্য অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে কমিটি অনুমোদনের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়।

অনুমোদিত চার সদস্যের কমিটিতে মো. মোজাহিদ চৌধুরীকে সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পদাধিকারবলে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে ওয়াজেদ ভুইয়া এবং জেলা প্রশাসক কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. কামাল হোসেনকে সদস্য করা হয়েছে।
বোর্ডের নির্দেশনায়, অ্যাডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবগতির জন্য অনুলিপি দেওয়া হয়েছে।

ads
ad

পাঠকের মতামত