65807

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় মাছের পোনা অবমুক্ত করলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক ও সাবেক কাউন্সিলর মো: বিল্লাল

নিউজ ডেস্ক: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করেছেন কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক ও ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: বিল্লাল।

ads

বৃহস্পতিবার সকালে কুমিল্লা নগরীর ধর্মসাগরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন তিনি সহ কুমিল্লা জেলা ও মহানগর মৎসজীবী দলের নেতৃবৃন্দরা।

ads

এসময় মহানগর মৎসজীবী দলের সভাপতি সাইফুল ইসলাম রেনু, মহানগরের সহ-সভাপতি মুকবুল হাসান ভোলা, সা. সম্পাদক মোহাম্মদ আমির হোসেন টিটু, মহানগর মৎসজীবী দলের সহ সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম পলাশ, কুমিল্লা জেলা মৎসজীবী দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ছায়েদুল আলম ভূইয়া, সদস্য সচিব জহির উদ্দিন, আদর্শ সদর মৎসজীবী দলের আহবায়ক মো: আলী লিটন, সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ জাহাঙ্গীর কবির সহ বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত