65375

কুমিল্লার নবাগত জেলা প্রশাসককে মহানগর পূজা উদযাপন কমিটির ফুলেল শুভেচ্ছা

নিউজ ডেস্ক: কুমিল্লার নবাগত জেলা প্রশাসক মিজ্ রোজী আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মহানগর পূজা উদযাপন কমিটি। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের আয়োজন করে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগরের সভাপতি অমল দত্ত, সিনিয়র সহ-সভাপতি অচিন্ত দাশ টিটু, সহ-সভাপতি চঞ্চল চক্রবর্তী, অপু চৌধুরী, কানাই নাগ, সাধারণ সম্পাদক পিংকু চন্দ্র, যুগ্ন সাধারণ সম্পাদক রিংকু ঘোষ, সাংগঠনিক সম্পাদক তপু চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক সাগর দাস, সহ দপ্তর সম্পাদক শিব প্রসাদ মজুমদার রাহুল সহ অন্যান্য নেতৃবৃন্ধ।

ads

নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তাঁরা জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ads
ad

পাঠকের মতামত