ব্লাস্ট কুমিল্লা ইউনিটের পরিচালনা কমিটি গঠন
নিউজ ডেস্ক: বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কুমিল্লা ইউনিটের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে । ব্লাস্ট কুমিল্লা ইউনিট ম্যানেজমেন্ট কমিটির সভায় পরিচালনা কমিটির সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক ব্লাস্ট কুমিল্লা ইউনিট পরিচালনা কমিটিতে নতুন সদস্য এবং কুমিল্লা জেলা বারের সম্মানিত সভাপতি ও সেক্রেটারি কে পদাধিকার বলে সদস্য হিসাবে অন্তরভুক্ত করা হয় এবং উক্ত সভার সিদ্ধান্ত মোতাবেক অ্যাডভোকেট মোঃ শরীফুল ইসলাম কে সভাপতি ও অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান কে সহ-সভাপতি নির্ধারন করা হয়।
এছাড়াও অত্র কমিটির সম্মানিত সদস্যদের নিয়ে ক্রয় সাব কমিটি, নিয়োগ সাব কমিটি, আভ্যন্তরীন নীরিক্ষা সাব কমিটি এবং মামলা বন্টন সাব কমিটি গঠন করা হয়।
ads









