64847

আরাকচির সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বুধবার টেলিফোনে কথা বলেছেন তার ইরানি সমকক্ষ আব্বাস আরাকচির সঙ্গে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আলোচনার সময় সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে নেওয়া প্রচেষ্টাগুলো নিয়ে কথা বলেছেন তিনি।’

ads

একাধিকবার কূটনৈতিক উপায়ে আঞ্চলিক সংকট সমাধানের আহ্বান জানিয়েছে সৌদি আরব। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালনকারী পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়েছে তারা।

বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত পাকিস্তান এবং অন্যান্য দেশের, বিশেষ করে সৌদি আরবের অনুরোধের পর এসেছে।

ads

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা শুরু করে। এর জবাবে ইরান ইসরায়েল, অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি এবং প্রতিবেশী দেশগুলোর বেসামরিক অবকাঠামোর ওপর হামলা চালায় এবং অবরোধ করে হরমুজ প্রণালি।

৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে তা এখনো রয়েছে অত্যন্ত অস্থিতিশীল অবস্থায়।

ad

পাঠকের মতামত