64749

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি

নিউজ ডেস্ক: দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের হামলার পরিকল্পনার খবর পাওয়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিমানবন্দর সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ads

পুলিশ সদর দপ্তর থেকে প্রাপ্ত এক বিশেষ চিঠির প্রেক্ষিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই উচ্চমাত্রার সতর্কতা জারি করে। এর ফলে বিমানবন্দরের প্রতিটি প্রবেশপথ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে গোয়েন্দা নজরদারি এবং সশস্ত্র পাহারা কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে।

সূত্র জানায়, বিমানবন্দরের অ্যারাইভাল (আগমন) ও ডিপারচার (বহির্গমন) উভয় টার্মিনালসহ রানওয়ে সংলগ্ন এলাকায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। গৃহীত ব্যবস্থার মধ্যে রয়েছে- পোশাকে এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন, সিকিউরিটি পারসন ছাড়া অন্য সবার জন্য বিমানবন্দরের অভ্যন্তরে প্রবেশের ক্ষেত্রে কোনো প্রকার শিথিলতা না দেখিয়ে নিবিড় তল্লাশির নির্দেশ, যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট ওঠানামা করে না, সেগুলোতেও বিশেষ নিরাপত্তা, অস্বাভাবিক কিছু দেখা মাত্রই তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ads

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনসিয়াল) কামরুল আহসানের সই করা একটি চিঠির মাধ্যমে গত ২৩ এপ্রিল এই সতর্কতা জারি করা হয়। গোয়েন্দা তথ্যানুযায়ী, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্করের সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।

ad

পাঠকের মতামত