64739

৪ দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ব্রিটেনের রাজা-রানি

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা পার্কারের আগামীকাল সোমবার চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে যাবেন। সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে তারা সাক্ষাৎ করবেন বলেও নির্ধারিত রয়েছে।

২০০৭ সালে প্রয়াত রানি এলিজাবেথের সফরের পর এটিই হবে যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যের প্রথম রাষ্ট্রীয় সফর। সফরকে ঘিরে ওয়াশিংটনের এই গুলির ঘটনা নিরাপত্তা পরিকল্পনায় কোনো প্রভাব ফেলবে কি না সেটি নিয়ে প্রশ্ন উঠেছে।

ads

কয়েক মিনিট আগে বাকিংহাম প্যালেস জানিয়েছে, এই ঘটনার ফলে অপারেশনাল প্ল্যানিং বা কার্যকরী পরিকল্পনায় কোনো প্রভাব পড়বে কি না তা খতিয়ে দেখছে তারা।

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের এই সফরসূচিতে রয়েছে, কংগ্রেসের উভয় কক্ষে ভাষণ, নিউইয়র্কে ৯/১১ স্মৃতিসৌধ পরিদর্শন এবং ভার্জিনিয়ায় নিহত মার্কিন ও ব্রিটিশ সেনাদের সম্মানে পুষ্পস্তবক অর্পণের কথা রয়েছে।

ads

এর আগে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিফ সেক্রেটারি ড্যারেন জোনস বলেছেন, ঝুঁকি বিবেচনা করে সেখানে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। অন্যদিকে শ্যাডো বা ছায়া হোম সেক্রেটারি ক্রিস ফিলিপ বলেছেন, এই সফর ‘অবশ্যই’ হওয়া উচিত।

তিনি আরও বলেন, সহিংসতাকে কখনো কূটনৈতিক সম্পর্কে বাধা হতে দেওয়া ঠিক হবে না।

সূত্র: বিবিসি বাংলা

ad

পাঠকের মতামত