64694

যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরার আহ্বান পোপ লিওর

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি আলোচনা অব্যাহত রখার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ । তিনি বলেছেন, এই সংঘাত ‘ইরানের একটি বিশাল নিরীহ জনগোষ্ঠীকে দুর্ভোগে ফেলেছে’।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বহুল আলোচিত বিতর্কের পর তিনি এ মন্তব্য করলেন। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইল সামরিক অভিযানের সমালোচনায় সরব ছিলেন পোপ, যার জবাবে ট্রাম্প সামাজিক মাধ্যমে দীর্ঘ আক্রমণাত্মক পোস্ট দেন।

ads

চারটি আফ্রিকান দেশ সফর শেষে রোমে ফেরার পথে বিমানে তিনি বলেন, ‘আমি শান্তির জন্য সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানাই, যাতে সব পক্ষ শান্তি প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টা চালায়, যুদ্ধের হুমকি দূর করে এবং আন্তর্জাতিক আইনকে সম্মান করে।’

তিনি আরো বলেন, ‘একজন ধর্মযাজক হিসেবে আমি যুদ্ধের পক্ষে থাকতে পারি না। আমি সবাইকে ঘৃণা ও বিভাজনের সংস্কৃতি থেকে বের হয়ে শান্তির সংস্কৃতিতে ফেরার আহ্বান জানাই।’

ads

সূত্র: বিবিসি

ad

পাঠকের মতামত