64308

মনোহরগঞ্জে উপজেলা প্রশাসনের সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক: কুমিল্লা-০৯ আসন থেকে সদ্য নির্বাচিত এমপি মো. আবুল কালামের সাথে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের এক পরিচিতি সভা ২৩ ফেব্রুয়ারী সোমবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। এমপি নির্বাচিত হওয়ার পর উপজেলা প্রশাসনের সাথে এটি তার প্রথম সভা।

এ সময় নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা।

ads

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি।
পরিচিতি পর্ব শেষে প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম সরকারের উন্নয়ন কর্মকান্ড মানুষের দোরগোড়ায় পেঁৗছে দেয়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করে তিনি বলেন এসব অপকর্মের সাথে বিএনপির কোন নেতাকর্মীও যদি জড়িত থাকে তাদের ধরে দিতে পারলে প্রশাসনকে পুরষ্কৃত করার ঘোষনা দেন তিনি। এ বিষয়ে প্রশাসনকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

এ সময় মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াছ পাটওয়ারী, সিনিয়র সহ—সভাপতি শাহসুলতান খোকন, এস এম মনসুর আলম, সাধারন সম্পাদক সরোয়ার জাহান ভঁুইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চুসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার।

ads
ad

পাঠকের মতামত