64022

বিশাল ভোটের ব্যবধানে ড. খন্দকার মোশাররফ হোসেন বিজয়ী

নিউজ ডেস্ক: কুমিল্লা-১ আসনে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি ৫৯৮০৬ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। দাউদকান্দি উপজেলার ১০৭ টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারী ফলাফলে বিএনপির ড.খন্দকার মোশাররফ হোসেন (ধানের শীষ) প্রাপ্ত ভোট ১০১৩৯৪ এবং দাঁড়িপাল্লা প্রতীকের মনিরুজ্জামান বাহলুল প্রাপ্ত ভোট ৭৩৩৩৯ ।

মেঘনা উপজেলায় মোট ৩৮ কেন্দ্রের প্রাপ্ত বেসরকারী ফলাফলে বিএনপির ড.খন্দকার মোশাররফ হোসেন (ধানের শীষ) প্রাপ্ত ভোট ৩৮৯১১ এবং দাঁড়িপাল্লা প্রতীকের মনিরুজ্জামান বাহলুল প্রাপ্ত ভোট ১৭১৬০। মেঘনা উপজেলায় ২১,৭৫১ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীক এগিয়ে আছেন। ড.মোশাররফ মোট ১৪৫টি কেন্দ্রে সর্বমোট ভোট পেয়েছেন ১৪০৩০৫টি। অপরদিকে, তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বাহলুল পেয়েছেন ৯০৪৯৯টি।

ads

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এই আসন থেকে ১৯৯১,১৯৯৬,১৯৯৬ ও ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি (১৯৯১-৯৬) মেয়াদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, একই বছরে স্বল্প মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রী এবং (২০০১-২০০৬) মেয়াদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন।

ads
ad

পাঠকের মতামত