63661

সৌদি আরব ও মিশরে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চলতি সপ্তাহে সৌদি আরব ও মিশর সফরে যাচ্ছেন। দেশটির যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

সফরের শুরুতে মঙ্গলবার এরদোয়ান সৌদি আরব যাবেন। সেখানে তিনি রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। বুরহানেত্তিন দুরান জানান, বৈঠকে তুরস্ক ও সৌদি আরবের মধ্যকার সহযোগিতা আরও গভীর করার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা হবে।

ads

এরপর মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির আমন্ত্রণে বুধবার এরদোয়ান কায়রো সফরে যাবেন। সেখানে তিনি তুরস্ক-মিশর উচ্চ-পর্যায়ের কৌশলগত সহযোগিতা পরিষদের দ্বিতীয় বৈঠকে সহ-সভাপতিত্ব করবেন।

দুরান আরও উল্লেখ করেন, মিশর সফরকালে এরদোয়ান ও সিসি দ্বিপাক্ষিক বিষয়াবলির পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে। এ আলোচনায় ফিলিস্তিন ইস্যু বিশেষ গুরুত্ব পাবে। এছাড়া কায়রো সফরে তুর্কি প্রেসিডেন্ট তুরস্ক-মিশর বাণিজ্য ফোরামেও অংশ নেবেন বলে পরিকল্পনা রয়েছে।

ads
ad

পাঠকের মতামত