রাজনৈতিক দলের হিংসাত্মক বক্তব্য ও কার্যকলাপে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হচ্ছে
নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক দলের হিংসাত্মক বক্তব্য ও কার্যকলাপের কারণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
সোমবার (২ ফেব্রুয়ারি) নগরীর সোনাপট্টি এলাকায় রংপুর-৩ সদর আসনের এমপি প্রার্থী হিসেবে গণসংযোগকালে জিএম কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘রাজনীতিতে সহনশীলতা, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ধ্বংস হয়ে গেছে।’
জিএম কাদের বলেন, ‘১৯৯০ সালের পর থেকে জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করার জন্য নির্যাতন-আক্রমণ, মামলা, দলকে ভাগ করাসহ নানা ধরনের ষড়যন্ত্র করা হলেও এখনও দলটি ক্ষমতার নিয়ামক শক্তি হিসেবে কাজ করছে।’
গণসংযোগের সময় উপস্থিত ছিলেন: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ অন্যরা।










