63652

আগামী ১ নভেম্বর পিএলও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে: ফিলিস্তিনি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী ১ নভেম্বর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর সংসদ ‘প্যালেস্টিনিয়ান ন্যাশনাল কাউন্সিল’ (পিএনসি)-এর নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা গতকাল সোমবার এই তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ads

ঘোষণায় বলা হয়েছে, এবারই প্রথমবারের মতো কাউন্সিলের সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন। উল্লেখ্য, অতীতে সরাসরি ভোটের পরিবর্তে পারস্পরিক মতামতের ভিত্তিতে সদস্যদের অন্তর্ভুক্ত করা হতো।

প্রেসিডেন্ট আব্বাস এক ডিক্রি জারি করে জানান, ফিলিস্তিনের ভেতরে ও বাইরে অবস্থানরত সকল ফিলিস্তিনি নাগরিক যেন এই নির্বাচনে অংশ নিতে পারেন, সেজন্য দেশ ও বিদেশের সব জায়গায় ভোটগ্রহণের ব্যবস্থা করা হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং পিএলও, উভয় সংগঠনেরই প্রেসিডেন্ট হিসেবে তিনি এই ঘোষণা দেন।

ads

প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিল (পিএনসি) দীর্ঘদিন ধরে পিএলও-এর সংসদ হিসেবে কাজ করে আসছে। এই সংসদটি মূলত মাহমুদ আব্বাসের রাজনৈতিক আন্দোলন ‘ফাতাহ’ দ্বারা প্রভাবিত। ২০০৪ সালে মারা যাওয়া ফিলিস্তিনের ঐতিহাসিক নেতা ইয়াসির আরাফাত এই সংগঠনটির সহ-প্রতিষ্ঠা।

উল্লেখ্য, হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) বর্তমানে পিএলও-এর সদস্য নয়। ফলে পিএলও-এর কোনো সিদ্ধান্ত গ্রহণকারী কাউন্সিলে এই দলগুলোর বর্তমানে কোনো প্রতিনিধিত্ব নেই।

ad

পাঠকের মতামত