63435

আল-শারার সঙ্গে ফোনালাপে ট্রাম্প সিরিয়ার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, সিরিয়ায় যা ঘটছে তা তাকে “খুব খুশি” করেছে। এই মন্তব্য তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে ফোনালাপের পর করেছেন।

ফোনালাপের সময় ট্রাম্প জানিয়েছেন, সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার আলোচনা “ভালোভাবে” হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে সিরিয়া ও ওই অঞ্চলের পরিস্থিতি এখন “ভালোভাবে এগোচ্ছে”। আল-শারা ট্রাম্পকে জানান, দেশটির ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় সিরিয়া সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা এবং নাগরিক শান্তি বজায় রাখার বিষয়ে আল-শারা গুরুত্ব দিয়েছেন।

ads

বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী আইএস পুনরায় সক্রিয় না হতে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়া প্রয়োজন। ট্রাম্প ফক্স নিউজকে জানিয়েছেন, তিনি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও “সিরিয়া নিয়ে একটি বড় সমস্যা সমাধান করেছেন,” যদিও বিষয়টির বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

উল্লেখযোগ্য যে, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) জানায়, ১৮ জানুয়ারি তারা সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের রাক্কা ও দেইর আজ জোর শহর থেকে তাদের বাহিনী সরিয়ে নিয়েছে। আগে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন এসডিএফকে সমর্থন দিলেও, সিরিয়া-বিষয়ক বিশেষ দূত টম বারাক জানিয়েছেন, এসডিএফের “প্রধান আইএসবিরোধী স্থলবাহিনী” হিসেবে ভূমিকা এখন অনেকটাই শেষ, কারণ নিরাপত্তার দায়িত্ব এখন সিরীয় সরকার নিচ্ছে।

ads

এদিকে, আল-শারা রাশিয়া সফরে যাচ্ছেন। ক্রেমলিন জানিয়েছে, বুধবার মস্কোয় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। সেখানে দুই দেশের সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

ad

পাঠকের মতামত