63276

অপরিকল্পিত নগরায়ণে হুমকিতে কুমিল্লা: সমন্বিত উদ্যোগের আহ্বান

নিউজ ডেস্ক: “অপরিকল্পিত নগরায়ণ; হুমকিতে কুমিল্লা—সচেতনতা থেকে সমন্বিত উদ্যোগ” শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অ্যালায়েন্স ফর কেয়ার এন্ড ইকুইটি (এইস) এর আয়োজনে শুক্নরবার গরীর চকবাজারের একটি কনফারেন্স হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ণ কেবল অবকাঠামোগত সংকট নয়; এটি জনস্বাস্থ্য, পরিবেশ, সামাজিক ন্যায়বিচার ও ভবিষ্যৎ প্রজন্মের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। এই সংকট মোকাবিলায় সরকার, স্থানীয় প্রশাসন, বিশেষজ্ঞ, নাগরিক সমাজ ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

ads

গোলটেবিল বৈঠকের মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বাপা’র কেন্দ্রীয় সদস্য ডা. মোসলেহ উদ্দিন। আলোচনায় কুমিল্লায় যত্রতত্র ভবন নির্মাণ, খাল ও জলাধার ভরাট, জলাবদ্ধতা, যানজট বৃদ্ধি, সবুজ খোলা জায়গা হ্রাস এবং ঐতিহ্যবাহী স্থাপনার ঝুঁকির বিষয়গুলো তুলে ধরা হয়।

বক্তারা কুমিল্লার জন্য হালনাগাদ ও সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন, খাল-জলাধার সংরক্ষণে জিরো টলারেন্স, আধুনিক ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা, গণপরিবহন ব্যবস্থা উন্নয়ন এবং নগর ব্যবস্থাপনায় নাগরিক অংশগ্রহণ বাড়ানোর সুপারিশ করেন।

ads

এইস-এর প্রধান নির্বাহী পরিচালক সুমাইয়া বিনতে হোসাইনী বলেন, এই বৈঠকের উদ্দেশ্য সমস্যার চিহ্নিতকরণের পাশাপাশি বাস্তবসম্মত সমাধান ও নীতিগত দিকনির্দেশনা তৈরি করা। আলোচনার সুপারিশসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।

বৈঠকে কুমিল্লার বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ, চিকিৎসক, পরিবেশবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কুমিল্লাকে একটি বাসযোগ্য, নিরাপদ ও টেকসই নগর হিসেবে গড়ে তোলা সম্ভব।

ad

পাঠকের মতামত