62460

মিশিগানের হেমট্রামেক শহরের মেয়র ও কাউন্সিল মেম্বারদের শপথ গ্রহণ সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হেমট্রামেক সিটি কাউন্সিলের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিল মেম্বারদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

হেমট্রামেক পাবলিক লাইব্রেরিতে রোববার (৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিল মেম্বারদের বরণ করে নেন শহরের নাগরিকরা। বিকেল ৫টা ১৫ মিনিটে অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

ads

অনুষ্ঠানে নতুন সিটি মেয়র হিসেবে শপথ নেন ইঞ্জিনিয়ার এডাম আল হারবি। এ সময় নবনির্বাচিত সিটি কাউন্সিল মেম্বার আবু মুসা, নাঈম চৌধুরী ও ইউসুফ সায়েদও শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে সাবেক মেয়র ডা. আমির গালিব, মিশিগান স্টেট ও ওয়েন কাউন্টির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া মিশিগানের বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

ads

উল্লেখ্য, ৫ আগস্ট ২০২৫ প্রাইমারি নির্বাচনের পর ৪ নভেম্বর ২০২৫ তারিখে হেমট্রামেক সিটির চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

ad

পাঠকের মতামত