60736

কুমিল্লায় এনসিপির “জনতার মত” শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক: কুমিল্লা-৬ আসনের অন্তর্গত সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়া জোড়পুকুরপাড় এলাকায় এনসিপি কুমিল্লা মহানগর কমিটি উদ্যোগে “জনতার মত” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম প্রধান সমন্বয়ক জনাব নাভিদ নওরোজ শাহ। সভায় স্থানীয় নেতৃবৃন্দসহ এনসিপির কর্মী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

ads

বক্তারা “জনতার মত” কর্মসূচির মাধ্যমে জনগণের অভিমত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

ads
ad

পাঠকের মতামত