60567

জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা ও বিভাগীয় সাংগঠনিক বৈঠক ও আলোচনা সভা

নিউজ ডেস্ক: জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা ও বিভাগীয় সাংগঠনিক বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত (৩০ অক্টোবর) বিকাল ৩টায় নগরীর কান্দিড়পাড় রুচি বিলাস রেস্তোরাঁর সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা সভাপতি দৈনিক বাংলার কুমিল্লা দঃ প্রতিনিধি সাংবাদিক তরিকুল ইসলাম তরুনের সভাপতিত্বে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সাধারণত সম্পাদক সাংবাদিক জুয়েল রানা মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব আলমগীর গনি।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় কমিটির নীতি নির্ধারনী সদস্য মোহাম্মদ মনজুর হোসেন, কুমিল্লা জেলা কমিটির উপদেষ্টা বিশিষ্ট ক্রীড়াবিদ মাহবুবুল আলম চপল, প্রধান উপদেষ্টা সাংবাদিক ওমর ফারুকী তাপস, ব্রাহ্মণপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সামসুল আলম, আইন উপদেষ্টা এডিশনাল পিপি অ্যাডভোকেট মাহমুদা খানম শিল্পী, প্রথম আলোর স্টাফ রিপোর্টার আবদুর রহমান, রোটাঃ আহমেদ ইমন, বিভাগীয় সভাপতি সাংবাদিক হারেছুর রহমান।

ads

এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহসভাপতি আঃ রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংবাদিক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান, মুরাদনগর উপজেলার কমিটির সভাপতি এমকেআই জাবেদ, বুড়িচং উপজেলা কমিটির সভাপতি সৌরভ মাহমুদ হারুন, চৌদ্দগ্রাম উপজেলা কমিটির সভাপতি সুজন, সহসভাপতি ইউসুফ, সাংবাদিক জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, সাংবাদিক এনামুল হক, শিরিন আক্তার, রোখসানা আক্তার সুখীসহ বিভিন্ন উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ।

ads
ad

পাঠকের মতামত