59874

হাসনাত আবদুল্লাহর জন্য উপহার পাঠিয়েছেন রুমিন ফারহানা

নিউজ ডেস্ক: গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে বিজয়নগর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উঠান বৈঠকের আয়োজন করা হয়। এ সময় এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার মনোমালিন্য থাকলেও আজ আমি ব্রাহ্মণবাড়িয়ায় এসেছি, তিনি খোঁজ নিয়েছেন এবং উপহার পাঠিয়েছেন। এটি একটি ইতিবাচক বার্তা, যা আমরা সাদরে গ্রহণ করি।

শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ছতুরপুর স্কুল মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উদ্যোগে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান প্রণয়ন, বিচার ও সংস্কারের দাবিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ads

বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন। সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলার সমন্বয়কারী আমিনুল ইসলাম চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ।

এছাড়াও বৈঠকে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক ডা: মাহমুদা মিতু, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, কেন্দ্রীয় সংগঠক রাকিব হাসান এবং জেলা-উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

ads
ad

পাঠকের মতামত