কুমিল্লায় মৎস অধিদপ্তরে প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তি প্রস্থর স্থাপন
মাইনুল হক: কুমিল্লায় মৎস অধিদপ্তরে ৫ তলা বিশিষ্ট প্রশিক্ষণ কেন্দ্র নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার প্রশিক্ষন কেন্দ্রটির ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

সরকারের অর্থায়নে ভবনটির ৫ কোটি ৪৭ লাখ টাকা ব্যায় ধরা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মৎস অধিদপ্তরের উপ-পরিচালক মহিবুল্লাহ, প্রকল্প পরিচালক আবদুস ছাত্তার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, জেলা মৎস কর্মকর্তা শরিফ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী ফিরোজ আহাম্মদ, সহকারী প্রকৌশলী মো: শাহজাহান, মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সপ্মাদক শেখ ফরিদ আল ফাত্তাহ, মহানগর আওয়ামী লীগের সদস্য ও সাবেক কাউন্সিলর আব্দুল মালেক ভূইয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুবলীগ নেতা দুলাল হোসেন অপু, শিমুল ঘোষ, আব্দুল হালিম, ফয়েজ আহাম্মেদ ভুলু, মো: কবির হোসেন প্রমুখ৷











