59029

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র-অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের গুরুত্বপূর্ণ শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশালীন, কুরুচিপূর্ণ মিথ্যাচার এবং সকল ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা সদর দক্ষিণ বিএনপিসহ অঙ্গসংগঠন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

ads

আজ বিকেলে সাড়ে ৫ টায় পূবালী চত্বরে কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিক রহমান মাহমুদ ওয়াসিম, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, সাবেক কাউন্সিলর খলিলুর রহমানসহ নেতৃবৃন্দ।

ads
ad

পাঠকের মতামত