58953

এটিএম শামসুল হকের ৩য় মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক: কুমিল্লা তথা দেশের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য, সিরডাপের সাবেক পরিচালক, সাবেক সচিব এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান এটিএম শামসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ রবিবার। বার্ধক্যজনিত কারণে ২০২২ সালের (২০ জুলাই) আনুমানিক সকাল সাড়ে ৯টায় রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করেন তিনি।

এটিএম শামসুল হক কুমিল্লার আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রাম জন্মগ্রহণ করেন। তার কর্মজীবন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে। এই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ (অনার্স), আন্তর্জাতিক সম্পর্কে এমএ, এবং এলএলবি ডিগ্রি লাভ করার পর তিনি আমেরিকার পেনসিলভেনিয়া ও যুক্তরাজ্যের কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যায়ন করেন।

ads

এটিএম শামসুল হক প্রাক্তন সিএসপি (সিভিল সার্ভিস অব পাকিস্তান) এর সদস্য হিসেবে বাংলাদেশ সরকারের কয়েকটি মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তিনি আট বছর আন্তঃসরকারি প্রতিষ্ঠান এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র সিরডাপ’র মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এছাড়াও কেবিনেট মন্ত্রীর পদমর্যাদায় তিন বছর বাংলাদেশ সরকারের পার্কের (পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফরম কমিশন) চেয়ারম্যান পদে অধিষ্ঠিত ছিলেন।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন এবং নৌকা প্রতীকে কুমিল্লা সদর আসনে সংসদ সদস্য পদে ১৯৯৬ ও ২০০১ সালে দুইবার প্রতিদ্বন্ধিতা করেন।

ads

এটিএম শামসুল হক নিজ গ্রাম শিমপুরে তার বাবার নামে স্থাপন করেন আনসার আলী স্কুল এন্ড কলেজ, আনসার আলী ভকেশনাল ট্রেনিং ইনন্সিটিউট ও আনসার আলী ফাউন্ডেশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট। কুমিল্লা শহরের মুন্সেফ কোয়ার্টারে নিজেদের প্রায় ১২৫ শতক জায়গা দিয়ে দেন মায়ের নামে খায়রুননেছা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাবেয়া নার্সিং কলেজ নির্মাণের জন্য, যা বর্তমানে নির্মাণাধীন। এছাড়াও এই গুণীব্যক্তি, বিংশ শতাব্দীর শেষ ছয় দশকের পাকিস্তান ও বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক রেখাচিত্র সংবলিত আত্মজীবনীমূলক গ্রন্থ মোজাইক অব মেমোরিজ এবং সিলেক্টেড প্রভার্বস অ্যান্ড কোটেশনস গ্রন্থের রচিয়তা।

ad

পাঠকের মতামত