১৮৯৯ সালের পর ২০২৪ সালে জাপানে রেকর্ড সংখ্যক কম জন্মহার
আন্তর্জাতিক ডেস্ক: টানা নবম বছরের মতো জাপানে জন্মহার কমে গেছে। তবে ২০২৪ সালে জাপানে মোট জন্মের সংখ্যা ১৮৯৯ সালের পর সর্বনিম্ন স্তরে নেমে এসেছে।
দেশটির স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের মতে, ২০২৪ সালে জাপানিরা ৬ লাখ ৮৬ হাজার ৬১ জন শিশুর জন্ম দিয়েছে। এই সংখ্যা ২০২৩ সালের তুলনায় ৪১ হাজার কম।
প্রকাশিত নতুন পরিসংখ্যানে কেবল জাপানে বসবাসকারী জাপানি নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে গত ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গেছে, জাপানে বসবাসকারী বিদেশি পরিবার এবং বিদেশে বসবাসকারী জাপানি পরিবারগুলোতে জন্মের সংখ্যা ২০২৪ সালে ৭ লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে।
সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপরাষ্ট্রটিতে জন্মহার রেকর্ড-কম হয়েছে। এর সাথে দ্রুত বয়স্ক জনসংখ্যার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। ১৫ থেকে ৬৪ বছর বয়সী কর্মক্ষম জনসংখ্যার অংশ বর্তমানে প্রায় ৬০%।











