57951

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে কুমিল্লায় সম্মাননা পেলেন ৬ সংবাদকর্মী

ডেস্ক রিপোর্ট: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে কুমিল্লায় সম্মাননা পেলেন ৬ সংবাদকর্মী। শনিবার (৩ মে) সকালে কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে নগরীর বাগিচাগাঁও রোটারি ক্লাবে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত ৬ সংবাদকর্মী হলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক ও কুমিল্লার জমিনের সম্পাদক সম্পাদক শাহাজাদা এমরান, দৈনিক সমকালের কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লার কন্ঠের সম্পাদক কামাল হোসেন, দৈনিক যুগান্তরের ব্যুরো চিফ ও আরটিভির রিপোর্টার আবুল খায়ের, এখন টিভির ব্যুরো চিফ খালেদ সাইফুল্লাহ ও সপ্তাহিক গোমেতি সংবাদের সম্পাদক মোবারক হোসেন।

ads

অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসানাত বাবুল, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও কালবেলা পত্রিকার ব্যুরো চীফ মাসুক আলতাফ চৌধুরী কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের রিপোর্টার লুৎফুর রহমান, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও ৭১ টিভির স্টাফ রিপোর্টার কাজী এনামুল হক ফারুক, দেবিদ্বার প্রেস ক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।

সভাপতিত্ব করেন কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপস।

ads

এছাড়া আরো বক্তব্য রাখেন দৈনিক যায় যায় দিনের প্রতিনিধি অধ্যাপক মাসুদ মজুমদার, যমুনা টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম চৌধুরী খোকন, সমতটের জামাল উদ্দিন দামাল, সাপ্তাহিক চলনের সম্পাদক মাহাবুবুর রহমান, একুশে বাংলার সম্পাদক শাখাওয়াত হাফিজ, ব্রাক্ষণপাড়া-বুড়িচং পত্রিকার সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু, সাংবাদিক শহিদ উল্লাহ, কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির সহ-সভাপতি বাবর হোসেন ও দৈনিক আমার দেশের প্রতিনিধি শাহালম শফি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মনির হোসেন।

এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৯১ সালে ইউনেসকোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুসারে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মেকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এর পর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করছেন। সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, পেশাগত দায়িত্ব পালনের সময় ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় দিবসটিতে।

ad

পাঠকের মতামত