কুমিল্লার পালপাড়া থেকে ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় বাজি জব্দ
নিউজ ডেস্ক: কুমিল্লার পালপাড়া এলাকা থেকে প্রায় ৩০ লক্ষ ৩০ হাজার টাকার বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় বাজি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
ads
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সোয়া ১০টায় সদর দক্ষিণ উপজেলার আওতাধীন বিবির বাজার বিওপির অধীনস্থ কটকবাজার পোষ্ট এর বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ১লাখ ১৯ হাজার ৪১০টি অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি জব্দ করা হয়। এসব বাজির বর্তমান বাজারমূল্য ৩০ লাখ ৩০ হাজার টাকা। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা করা হবে।
ads










