5770

মুজিব শতবর্ষ উপলক্ষে দাউদকান্দিতে জয়যাত্রা ফাউন্ডেশনের কম্বল বিতরণ

মাইনুল হক: কুমিল্লার দাউদকান্দি উপজেলা চত্বরে জয়যাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় কম্বল বিতরণ করা হয়েছে।

ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি মু. রুহুল আমিন।

ads

সভাপতিত্ব করেন জয়যাত্রা ফাউন্ডেশন ও জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর (সিআইপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, উপজেলা আ’লীগের সভাপতি লিল মিয়া প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দু। প্রায় ২ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর বলেন, কুমিল্লা আমার জন্ম ভূমি। কুমিল্লার মাটির প্রতি আমার আবেগ ভালোবাসা চিরদিন থাকবে। এখানকার প্রতিটি মানুষ আমার খুব আপন ও প্রিয়। নাড়ির টানে আমি কুমিল্লায় ছুটে আসি। তিনি আরো বলেন আগামী ১৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী অনুষ্ঠান কুমিল্লায় পালন করতে আসব। ঐদিন আমি নিজ হাতে আপনাদেরকে মেজবান খাওয়াবো। বঙ্গবন্ধুর জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে৷ সর্বস্তরের মানুষের উপস্থিতি একান্ত ভাবে কামনা করছি।

ad

পাঠকের মতামত