57672

মালয়েশিয়া সফরে চীনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে গত মঙ্গলবার বিকালে মালয়েশিয়া পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ২০১৩ সালের পর এবারই প্রথম দেশটিতে সফরে গেলেন তিনি।

আল-জাজিরার খবর বলছে, ভিয়েতনাম থেকে মালয়েশিয়ায় যান শি। এর আগে ভিয়েতনামে বেশ কয়েকটি বাণিজ্য সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। সেসব চুক্তির মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে রেলপথ উন্নয়নের মতো বিষয়গুলো রয়েছে।

ads

মালয়েশিয়া পৌঁছেই শি জানান, উচ্চপর্যায়ের কৌশলগত সহযোগিতা চীন ও মালয়েশিয়া দুই পক্ষের অভিন্ন স্বার্থের জন্যই ভালো এবং এটি এ অঞ্চলে ও বিশ্বে শান্তি, স্থিরতা ও সমৃদ্ধি নিয়ে আসবে। মালয়েশিয়ার সংবাদমাধ্যম বারনামার বরাতে জানা গেছে তথ্যটি।

শি মূলত নিজের সফরের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়াকে বার্তা দিতে চাইছেন যে তার দেশ এই অঞ্চলের দেশগুলোর সবচেয়ে ‘ভালো বন্ধু’ হওয়ার সক্ষমতা রাখে। এমন একটি সময় তার এ সফর হলো, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়েছে। দেশ দুটি একে অপরের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছে। সূত্র: আল-জাজিরা

ads
ad

পাঠকের মতামত