গাজরের বাঁশিতে রাজা চার্লসের সুর
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস শৈশবের স্মৃতি জাগিয়ে গাজরের তৈরি বাঁশিতে ‘টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার’ বাজিয়ে সবাইকে অবাক করে দেন।
লন্ডনের উইন্ডসর ক্যাসেলে সঙ্গীতের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। লন্ডন ভেজিটেবল অর্কেস্ট্রা কিং চার্লসকে গাজর দিয়ে তৈরি একটি রেকর্ডার উপহার দেয়, যেখান থেকে ‘টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার’ সুর বাজিয়ে সবাইকে মোহিত করেন রাজা চার্লস।
ads
৭৬ বছর বয়সী রাজা চার্লস সম্প্রতি সেসব স¤প্রদায়ে সঙ্গীত উদযাপনের জন্য একটি সংবর্ধনার আয়োজন করেছিলেন যেখানে তিনি সুরটি বাজিয়েছিলেন। তিনি তার চাচাতো ভাই প্রিন্স রিচার্ড (গøুচেস্টারের ডিউক) এবং তার স্ত্রীর সাথে অনুষ্ঠানটি পরিচালনা করেন। সূত্র : জে এন।
ads











