57471

ব্যাংককে ইউনূস-মোদি বৈঠক

নিউজ ডেস্ক: ব্যাংককে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ‍মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে সাংগ্রিলা হোটেলে তাদের বৈঠক শুরু হয়।

থাইল্যান্ডে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলনে ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিয়েছেন দুই নেতা। এ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকটি অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেওয়ার পর ড. ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রীর প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হলো।

ads

এর আগে, আজ সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেকের বর্তমান চেয়ারপারসন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার ভাষণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়। সম্মেলনে বক্তব্য রেখেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এরপরই মোদি ও ড. ইউনূসের বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, সিএ-এর প্রেস সচিব শফিকুল আলম এবং পররাষ্ট্র সচিব মো. জসিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ads

পর্যবেক্ষকরা বলছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এটাই বাংলাদেশ-ভারতের মধ্যে সবচেয়ে বড় কূটনৈতিক অগ্রগতি।

এর আগে, গতকাল বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়।

ad

পাঠকের মতামত