57078

কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি

নিজস্ব প্রতিবেদক: হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে ইফতার মাহফিল-২০২৫ সম্পন্ন হয়েছে। গত ১৫ মার্চ বৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. আরিফ মোর্শেদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. সোলাইমান লস্কর । সভাপতিত্বে করেন হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি
সভাপতি আমিনুল ইসলাম সজীব।

ads

দো’আ মোনাজাত পরিচালনা করেন, ধর্মীয় শিক্ষক মাওলানা সেলিম উদ্দিন। ইফতার মাহফিলে হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির ৭০ জন স্বেচ্ছায় রক্তদানকারী স্বেচ্ছাসেবক এবং ২০ জন এতিমসহ আলেমসমাজ ও এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। উক্ত ইফতার মাহফিলে ২০ জন সুবিধাবঞ্চিত শিশু-কে ঈদের নতুন জামা উপহার দেয়া হয় এবং দো’আ মোনাজাত ইফতারের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

ads
ad

পাঠকের মতামত