56875

কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস এর শিক্ষক পরিষদের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজী (আইএইচটি) এন্ড মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)এর শিক্ষক পরিষদের সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস রামমালা রোডে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব ডাঃ এ কে এম আব্দুস সেলিম এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ডাঃ মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, ডাঃ মোঃ জহিরুল হক, ডাঃ সৈয়দ আশরাফ হোসেন, ডাঃ আব্দুল্লাহ বিন সালাহউদ্দিন, সহকারী অধ্যাপক পীযুষ কান্তি সরকার, সহকারী অধ্যাপক মোঃ খোরশেদ আলম, সহকারী অধ্যাপক আলী আহসান টিটু, প্রকৌশলী কায়েস মোঃ আল ফাতেহীন, চিকিৎসা প্রযুক্তিবিদ ও শিক্ষক মোঃ আবদুল আউয়াল সরকার, হিসাব রক্ষন কর্মকর্তা কে এম এ মোহাইমিন রাফি প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত