56564

শ্রুতিনন্দন কুমিল্লার ৩০ বছর পূর্তি উদযাপন

নিউজ ডেস্ক: শ্রুতিনন্দন কুমিল্লার ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর টাউন হল মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক শান্তি রন্জন ভৌমিক, ডঃ শাহ মোঃ সেলিম, ডাঃ মোসলেহউদ্দীন আহমেদ, অভিজিৎ সিনহা মিঠু, অধ্যাপক সমীর মজুমদার, অধ্যাপক শ্যামা প্রসাদ মজুমদার, প্রফেসর গীতা পাল, নাট্যশিল্পী হাসেম আপ্পু।

অনুষ্ঠানে ৩০ জন শিল্পীকে কৃতি শিক্ষার্থী সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

ads

এছাড়াও অনুষ্ঠানে পিযূষ ভট্টাচার্য্য, মোতাহার হোসেন মাহাবুব, শাহজাহান চৌধুরী,কাজী মাহতাব সুমন, এডভোকেট দিলীপ চন্দ, অধ্যক্ষ সফিকুর রহমান, অধ্যক্ষ তপন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থী ও অভিভাবকের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডা: মল্লিকা বিশ্বাস।

ads

জমকালো আয়োজনে বিপুল সংখ্যক দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত