56032

মহাকাশে আটকেপড়া উইলমোর-উইলিয়ামস শিগগিরই ফিরে আসবে: ট্রাম্পের আশাবাদ

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, দু’জন আমেরিকান মহাকাশচারি যারা মাসব্যাপি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকা পড়ে আছেন, তাদের উদ্ধারকল্পে খুব শিগগিরই ইলন মাস্কের স্পেসএক্স অভিযানে নামবে, খবর এএফপি’র।

প্রখ্যাত মহাকাশচারি বুচ উইলমোর এবং সানি উইলিয়ামস গত বছরের জুনে বোয়িং এর স্টারলাইনারে উঠে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পোঁছান। কক্ষপথ ল্যাবরেটরিতে তাদের অবস্থানের আট দিনের মাথায় নাসাকে তাদের পরিকল্পনা পরিবর্তন করতে হয়। ঐ মহাকাশযানের প্রযুক্তিগত সমস্যার জন্য।

ads

আগস্টে আমেরিকার স্পেস এজেন্সি ঘোষণা করে যে ইলনের স্পেসএক্স ফেব্রুয়ারিতে ঐ মহাকাশচারিদের ফিরিয়ে আনবে। বুচ উইলমোর এবং সানি উইলিয়ামসকে ফিরিয়ে আনতে স্পেসএক্স একটা নতুন স্পেসক্রাফট প্রস্তুত করছে।

মিশনটি কবে শুরু হচ্ছে সেই বিষয়ে কিছু না বলে প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোস্যালমিডিয়া পোস্টে লিখেছেন, ইলন শিগগিরই কাজ শুরু করবে।

ads

জানুয়ারিতে মহাকাশচারি উইলমোর এবং উইলিয়াম বলেছেন, পৃথিবীর উপরে আটকা পড়েও তাদের মনোবল অটুট আছে। তাদের কাছে যথেষ্ট খাবার আছে এবং তারা স্পেস স্টেশনে জীবনকে উপভোগ করছে।

ad

পাঠকের মতামত