সোনারগাঁয়ে আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষাসফর
নিউজ ডেস্ক: সোনারগাঁয়ের লোক ও কারু শিল্প জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে সিদ্ধিরগঞ্জের ইংরেজি ভার্সন শিক্ষাপ্রতিষ্ঠান আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষাসফর। শনিবার সকালে স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক এই জাদুঘর প্রাঙ্গণ।
র্যাফেল ড্র ও শিক্ষাসফরের ভেন্যু সম্পর্কিত সাধারণ জ্ঞানের পুরস্কার বিতরণ অনুষ্ঠানপূর্ব আলোচনা সভায় স্কুলটির সভাপতি, বিশিষ্ট ব্যাংকার মিজানুর রহমান ভুইয়া সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ, স্কুলের অভিভাবক সদস্য প্রকৌশলী জহিরুল ইসলাম, উপদেষ্টা সাইদুল হক খান। সঞ্চালনা করেন স্কুলের শিফট ইনচার্জ শাম্মী আক্তার ও সাকিনা আক্তার।
ads










