এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের মায়ের নামাজে জানাজায় মানুষের ঢল
নিউজ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগমের নামাজে জানাজায় হাজার হাজার মানুষ অংশ নিয়েছে।
রোববার (২০ অক্টোবর) বাদ আসর পটিয়া আর্দশ স্কুল বিদ্যালয় মাঠে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ জানাজার অংশ নেন। পরে পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের এস আলম জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ads

সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগম রবিবার (২০ অক্টোবর) সকালে রাজধানী বনানীর বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৬ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে গত ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে তার বড় ছেলে মোরশেদুল আলম মৃত্যুবরণ করেন।
ads










