53995

শহীদদের প্রত্যেক পরিবার পাবে ৩০ লাখ টাকা

নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ৩০ লাখ করে টাকা সহায়তা দেবে সরকার।

আজ (১৭ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ads

মাহফুজ আলম বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে এ টাকা প্রদান করা হবে। পরবর্তীতে যদি আরো প্রয়োজন হয় যাচাই-বাছাই করে সেটাও প্রদান করা হবে। যারা শহীদ হয়েছেন শুধু তাদের পুনর্বাসন করা হচ্ছে বিষয়টি এমন নয়, যারা আহত হয়েছেন তাদের পরিবারকেও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় সংবাদ সম্মেলনে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ছাত্র আন্দোলনের সময় হতাহতদের তালিকা সরিয়ে ফেলায় শহীদদের তালিকা করতে সরকারকে বেগ পেতে হচ্ছে।

ads

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সহায়তার জন্য জুলাই শহীদ স্মৃ‌তি ফাউন্ডেশন গঠন করা হয়। সাত সদস্য বিশিষ্ট এ ফাউন্ডেশনের প্রধান হলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এই ফাউন্ডেশনকে সরকারের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কো‌টি টাকা অনুদান দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাউন্ডেশনের পক্ষ থেকেও প্রতিটি শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়।

ad

পাঠকের মতামত