53920

রতন টাটার মৃত্যুতে নেতানিয়াহুর শোক

আন্তর্জাতিক ডেস্ক: রতন টাটার মৃত্যুতে শোক জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ভারতীয় শিল্পপতি এবং বৈশ্বিক আইকন রতন টাটা গত ৯ অক্টোবর মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে মারা যান। রতন টাটার মৃত্যুতে শোক জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ads

তিনি বলেছেন, তার দেশের অনেক মানুষ রতন টাটার মৃত্যুতে শোকাহত। রোববার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারত-ইসরায়েল সম্পর্কের সেতুবন্ধনে রতন টাটার অবদানের প্রশংসা করে চিঠিতে নেতানিয়াহু লিখেছেন, “আমি এবং ইসরায়েলের অনেকেই ভারতের গর্বিত পুত্র এবং আমাদের দুই দেশের বন্ধুত্বের চ্যাম্পিয়ন রতন নেভাল টাটার মৃত্যুর জন্য শোক প্রকাশ করছি।”

ads

এসময় ভারতীয় প্রধানমন্ত্রীকে “রতনের পরিবারের প্রতি সমবেদনা পৌঁছে” দিতেও অনুরোধ করেন নেতানিয়াহু।

মৃত্যুকালে রতন টাটার বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। এজন্য নিয়মিত চেকআপেও থাকতে হতো তাকে। জানা গিয়েছিল, হেলথ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন রতন টাটা।

কিন্তু বুধবার বিকেলে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম দাবি করে, রতন টাটা শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, হঠাৎ রক্তচাপ নেমে যাওয়ায় কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষে বুধবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ad

পাঠকের মতামত