কুমিল্লায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে মনিরুল হক সাক্কু
নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ দুর্গোৎসব উপলক্ষ্যে কুমিল্লা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন ও উদযাপন কমিটির সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মতবিনিময় করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।
এসময় তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এই দেশে আবহমানকাল থেকেই হিন্দু মুসলমান একই সাথে তাদের নিজস্ব ধর্মীয় অনুষ্ঠান যথাযথভাবে পালন করে আসছে, গৌরবের এই অনন্য ইতিহাস কে কলঙ্কিত করার জন্য একশ্রেণীর দুষ্টু চক্র তাদের নীতিহীন কর্মকাণ্ড অব্যাহত রেখেই বিভাজনের চেষ্টা করে থাকে। তিনি আরো বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায?িক দেশ, এই দেশে মানুষের ধর্মীয় অধিকার কোনক্রমে শৃঙ্খলিত হতে পারে না। বিএনপি এই সার্বজনীন নীতিকে সমুন্নত রেখে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করার পাশাপাশি একটি কল্যাণকর
রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ। তিনিবিভিন্ন মণ্ডপের পূজারী ও ভক্তদের প্রতি শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান, মহানগর বিএনপি নেতা আব্দুস সালাম মাসুক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি নেতা মোস্তফা মাষ্টার, যুবদল নেতা হেলাল, ইকরাম হোসেন ইকু, ইকবাল হোসেন, আব্দুল রাজ্জাকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায় নেতাকর্মী।










