রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা
নিউজ ডেস্ক: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে গতকাল বুধবার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়েৱ আয়োজনে কলেজ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও সৃজনশীল সংগঠক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম।
ads
এ সময় উপস্থিত ছিলেন কলেজ উপাধাক্ষ মো.মোস্তাক আহমদ, শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক আবু জাহেদ, অধ্যাপক নাজমুন নাহার, অধ্যাপক কামরুৱ রশিদ ও অধ্যাপক মলি ধরসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীৱা।
সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন কলেজ থিয়েটারের সদস্য এবং বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা।
ads











