কুমিল্লায় বি-বাড়িয়া ম্যাটস এর ৮ম ব্যাচের বিদায় অনুষ্ঠান
নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অধিভূক্ত ৪ বৎসর মেয়াদী মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং কোর্স বি-বাড়িয়া ম্যাটস কুমিল্লার ৮ম ব্যাচের বার্ষিক বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়াল ফান টাউন, ঢুলিপাড়া, কুমিল্লায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডাঃ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া নার্সিং কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূইয়া, ডাঃ আরিফ বিল্লাহ, ডাঃ সাইদুর রহমান, ডাঃ মাহবুবুর রহমান, চিকিৎসা প্রযুক্তিবিদ ও শিক্ষক মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক এম রুবেল হোসেন, প্রকৌশলী কায়েস মোঃ আল-ফাতেহীন,
প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হকসহ
শিক্ষার্থী-শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডাঃ মোঃ জাহাঙ্গির আলম বলেন,
শুধু নিজেকে নিয়ে থাকলে চলবে না। আশে পাশের লোকদের কথাও চিন্তা করতে হবে।লেখাপড়া করে,জ্ঞান অর্জন করতে হবে। মানুষ হয়ে মানুষের উপকার করতে হবে। আলোকিত মানুষ হতে হলে অবশ্যই ভালো মানুষ হতে হবে। আশা করি সেবার মনোভাব নিয়ে মানবতার কল্যানে সবসময় কাজ করে যাবে।










