48343

কুমিল্লায় ৭৪০ বোতল ফেনসিডিলসহ আটক ১

নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন সুয়াগাজী বাজার এলাকার ঢাকা চট্রগ্রাম মহাসড়কে (১৬ ডিসেম্বর) বিকালে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহ্নত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

আটক মোঃ রনি হোসেন (২২) কুমিল্লা জেলার লাকসাম উপজেলার এলাইচ বাজার গ্রামের মুন্তাজ মিয়ার ছেলে।

ads

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ রনি হোসেন জানায়, সে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের একজন সক্রিয় সদস্য। এই চক্রের সকলেই বিভিন্ন সাধারণ পেশা তথা- গাড়ী চালক, হেলপার, মেকানিক, সিকিউরিটি গার্ড ইত্যাদি পেশার সাথে জড়িত এবং তারা সাধারণ পেশার আড়ালে এসকল মাদকদ্রব্যের পরিবহন ও ক্রয়-বিক্রয় পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃত মোঃ রনি হোসেন একটি গ্যারেজের সিকিউরিটি গার্ড পেশার আড়ালে মাদকদ্রব্য সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় করে আসছিল। এই চক্রটি পারস্পারিক যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সহ অন্যান্য মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ ট্রাক, পিকআপ, কার্ভাড ভ্যান সহ অন্যান্য যানবাহন ব্যবহার করে বিভিন্ন ধরণের পণ্যদ্রব্য পরিবহনের আড়াঁলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কুমিল্লা ও ঢাকা সহ পাশর্^বর্তী জেলা সমূহে সরবারহ করে থাকে। গ্রেফতারকৃত মোঃ রনি হোসেন আরো জানায় এই বিপুল পরিমান ফেনসিডিল এর চালান ঢাকাসহ পাশর্^বর্তী বিভিন্ন জেলায় সরবরাহের জন্য নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে গোয়েন্দা কার্যক্রম ও গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর আভিযানিক দল মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য মোঃ রনি হোসেনকে গ্রেফতার পূর্বক তার দেখানো মতে সদর দক্ষিণ থানাধীন সুয়াগাজী বাজার এলাকার ঢাকা চট্রগ্রাম মহাসড়ক হতে গ্রেফতার করে ০৪ টি বস্তায় সর্বমোট ৭৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা এবং মাদক পরিবহনে ০১ টি ব্যবহৃত মাইক্রোবাস আটক করে। আটক আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত