48313

কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

এন.সি জুয়েল: ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট আলী আক্কাস।

বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও আদর্শ সদর উপজেলা বিএনপির আহবায়ক রেজাউল কাইয়ুম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী।

ads

উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল জলিল, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য,আদর্শ সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শফিউল আলম রায়হান, জেলা বিএনপির সদস্য তাজুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য আব্দুর রব সহ কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত