48260

বাংলাদেশ সেনাবাহিনীর এ্যসল্ট কোর্স প্রতিযোগিতায় ৩৩ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ান

নিজস্ব প্রতি‌বেদক: কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর এ্যসল্ট কোর্স প্রতিযোগিতায় ৩৩ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ান ও ৫৫ পদাতিক ডিভিশন রানার্সআপ হয়েছেন। বুধবার দুপুরে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরুষ্কার তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি(বার),এসজিপি ,এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি। এসময় ৩৩ পদাতিক ডিভিশিন ও কুমিল্লা এরিয়া কমান্ডার উপস্থিত ছিলেন।

ads

প্রতিযোগিতায় বিশেষ পারদর্শিতা প্রদর্শনের মাধ্যমে ৫৫ পদাতিক ইউপি ল্যান্স কর্পোরাল খাইরুল এনাম শ্রেষ্ঠ প্রতিযোগি ও ৩৩পদাতিক ডিভিশনের সৈনিক সোহরাব আলী ২য় শ্রেষ্ঠ প্রতিযোগি হওয়ার গৌরব অর্জন করেছেন।

ads

গত ৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের ১৭টি দল অংশগ্রহণ করেন ।
কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত প্রতিযোগিতা ২০২৩ এর সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো: ফারুক হাওলাদার, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার, ৪৪ পদাতিক ব্রিগেড, সদস্য সচিব লে: কর্ণেল বিএম সেলিম রেজা শফিক, পিএসসি, জিএসও-১, ৩৩পদাতিক ডিভিশনসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, কুমিল্লা সেনানিবাসের বিভিন্ন ইউনিটের অফিসার, জুনিয়র কমিশড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে মেধা শারীরিক সক্ষমতা, প্রশিক্ষণের মান উন্নয়নে এবং পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে বলে আশা প্রকাশ করেন সমাপনী অনুষ্ঠানের বক্তারা।

ad

পাঠকের মতামত