48146

বুড়িচং-ব্রাহ্মণপাড়ার বিভিন্ন এলাকায় জনগণের সাথে স্বতন্ত্র প্রার্থী আবু জাহেরের কুশল বিনিময়

বুড়িচং প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের বিভিন্ন এলাকায় জনগণের সাথে কুশল বিনিময় করেছেন। শুক্রবার বুড়িচং উপজেলার সাদকপুর, পীর যাত্রাপুর, গোবিন্দপুর, কুসুমপুর, চড়নল, পাঁচোড়া, বারেশ্বর, পারুয়ারা, রামপুর, ভারেল্লা উত্তর ইউনিয়ন এবং ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া, অলুয়া ও মনোহরপুর এলাকায় ঘুরে ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া কামনা করেন তিনি।

এর পূর্বে তিনি নেতাকর্মীদের নিয়ে সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও সন্ধ্যায় পাঁচোরা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন। স্বতন্ত্র প্রার্থী আবু জাহের রাতে বুড়িচং উপজেলার বারেশ্বর, ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া ও মনোহরপুর এলাকায় পৃথক তিনটি মাহফিলে অংশ গ্রহণ করে মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় ও দোয়া কামনা করেন।

ads

এসময় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক মো. শাহ আলম, ব্রাহ্মণপাড়া উপজেলা সদর ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. খোরশেদ আলম, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক মনির হোসেন চৌধুরী, মল্লিকা দীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু ছাইব বাপ্পি, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, কুমিল্লা দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইঞ্জিনিয়ার মো. রাসেল, বুড়িচংয়ের জামাল হোসেন, গাজী টিপু সুলতান, গাজী জামাল উদ্দিন, আবদুল জলিল, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া, আবুল কাশেম, জাকির হোসেন মাস্টার, আল আমিন, মোহন মিয়া, গাজী জাকারিয়া, গাজী হাসান, আরিফুর রহমান বাপ্পি, জাকির হোসেন, স্বপন দেওয়ান, গাজী মানিক মিয়া স্বপন, গাজী মাহাবুব, গাজী ফেরদৌস, গাজী বশির আহমেদ, জহিরুল ইসলাম, সেলিম মিয়া, ফারুক আহমেদ, গাজী মোজ্জামেল, সোহাগ মিয়া, রবিউল, মানিক, সিরাজুল ইসলাম ও মনির হোসেন প্রমূখসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের বলেন, আমার বড় ভাই আবু তাহেরের পর আমি ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে খাদেম হিসেবে ব্রাহ্মণপাড়াবাসীর খেদমত করেছি। আমি এবার বুড়িচং-ব্রাহ্মণপাড়া দুই উপজেলাবাসীর খাদেম হয় খেদমত করতে এসেছি। সাবেক আইনমন্ত্রী প্রয়াত এডভোকেট আবদুল মতিন খসরু ভাইয়ের অসমাপ্ত কাজগুলো আমি দৃশ্যমান করে বাস্তবায়ন করবো। আপনারা প্রয়াত আবদুল মতিন খসরু ও আমার বড় ভাই আবু তাহেরের জন্য দোয়া করবেন। এছাড়া আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের দিনগুলো আপনাদের খাদেম হয়ে খেদমত করতে পারি।

ads
ad

পাঠকের মতামত