বরুড়ায় নৌকার প্রার্থীর সাথে মেম্বার এসোসিয়েশনের মতবিনিময়
বরুড়া প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবু জাফর মোঃ শফিউদ্দিন শামীমের সাথে বরুড়া উপজেলা মেম্বার এসোসিয়েশনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা জেলা মেম্বার এসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের নৌকার মাঝি এ জেড এম শফিউদ্দিন শামিম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মঈনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার সাবেক মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য বাহাদুরুজ্জমান, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মোঃ জসিম উদ্দিন, এস কিউ ফাউন্ডেশন সদস্য সচিব এস কিউ গ্রুপ তোফায়েল হোসেন।

উপস্থিত ছিলেন ৫নং ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নরুল ইসলাম, আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বাদল।
সঞ্চালনায় ছিলেন বরুড়া উপজেলা মেম্বার কল্যাণ এসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন ভূইয়া মেম্বার, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মেম্বার ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাউছার হোসেন মেম্বার।









