48090

বুড়িচংয়ে নৌকা প্রার্থীর নির্বাচনী পরিচালনা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা

এন.সি জুয়েল: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট আবুল হাসেম খানের নির্বাচনী পরিচালনা কমিটি গঠন উপলক্ষে বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ও পীরযাত্রাপুর ইউনিয়নে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার নাজিয়া হাসেম তানজি।

ads

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, ডাঃ আবু মুসা ভুঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক পিপি এড. জাহাঙ্গীর আলম ভুঁইয়া, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. রেজাউল করিম খোকন, জেলা পরিষদের সদস্য ও বুড়িচং উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খাঁন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মোঃ নিজামুল ইসলাম।

ads

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারেল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান রব এবং পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।

অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ বাছির খাঁন, ইকবাল হোসেন মেম্বার, উপজেলা আওয়ামী লীগ নেতা আরিফ রহমান উজ্জ্বল, ভারেল্লা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিফ রায়হান হামিদ, আবু কাউসার খান, দপ্তর সম্পাদক আজমীর হোসেন, প্রভাষক আজহারুল ইসলাম মনির, আবদুর রব ভুঁইয়া, রফিকুল ইসলাম মাস্টার, মোরশেদ আলম মেম্বার, ফারুক আব্বাস মেম্বার, হাজী মনিরুল ইসলাম, মোঃ আরিফুর রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী সেলিনা আফরোজ চৌধুরী, যুবলীগ নেতা হাজী সেলিম উদ্দিন, আলাউদ্দিন ভুইয়া, আবু ইউসুফ।উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ সুমন, শাহাবুদ্দিন সোহাগ প্রমুখ।

আলোচনা সভা শেষে আবদুর রহমান রব চেয়ারম্যানকে নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক ও আলিফ রায়হান হামিদকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়।এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয় দেলোয়ার হোসেন,আবদুর রহমান ভুইয়া, রফিকুল ইসলাম মাস্টার প্রমুখ।

পীরযাত্রাপুর ইউনিয়ন: একই দিনে সন্ধ্যায় নির্বাচনী পরিচালনা কমিটি গঠন উপলক্ষে উপজেলা সদরে একটি কমিউনিটি সেন্টারে কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপরোক্ত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় আলোচনা ও মতবিনিময় সভার সভাপতিত্ব করেন পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অব: আবদুল খালেক ভুইয়া এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কামাল উদ্দিন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুর রশিদ, শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, আবদুল জলিল, জাকির হোসেন, সুপার মাওলানা শফিকুর রহমান, ষোলনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মানিক, পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ সফিউল্লাহ, লিলু মিয়া বিএসসি, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন ভুঁইয়া ,শাহ আলম ভুঁইয়া, ডা. হুমায়ূন কবির ভূইয়া, হাজী মফিজুল ইসলাম কাননগো, রমিজ উদ্দিন মেম্বার, এড. জামাল হোসেন, এড. আলাল উদ্দিন, আব্দুস সাত্তার ভুইয়া, মাওলানা সাইফুল ইসলাম, হাজী মফিজুল ইসলাম, মাহবুবুর রহমান ভুইয়া মেম্বার, বাহালুল ইসলাম জহির মেম্বার, ডাঃ নজরুল ইসলাম মেম্বার, জয়নাল আবেদীন মেম্বার, জসীম উদ্দিন মেম্বার, আতিকুর রহমান মেম্বার, তফাজ্জল হোসেন মেম্বার, যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদল, দুলাল মাস্টার, মাসুম ভুইয়া, গোলাম মোস্তফা, ডাঃ মোস্তফা, নজরুল ইসলাম, কামাল হোসেন, হাসান আলী ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি জামশেদ আলম, সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের, সদস্য সচিব হাজী বিল্লাল হোসেন ঠিকাদার এবং যুগ্ম আহ্বায়ক মোঃ সফিকুর রহমান ভুইয়া, আলহাজ্ব জয়নাল আবেদীন, ডাঃ আবু মুসা ভুঁইয়া প্রমুখ।

ad

পাঠকের মতামত